Posts

Showing posts from November, 2018
Image
ইংরেজী সাল-তারিখ থেকে বাংলা সাল-তারিখ বের করার চমৎকার একটি কৌশল জেনে নিন ! ইংরেজী সাল-তারিখ- অনেক সময় আমাদের বাংলা কত তারিখ আমাদের মনে থাকে না। তাই আজ আমরা শিখবো কিভাবে ইংরেজী তারিখ থেকে বাংলা তারিখ বের করা যায়। প্রথমে ইংরেজী সন থেকে ৫৯৩ বিয়োগ করে বাংলা সন বের করে নিতে হবে। বাংলা ১লা বৈশাখ সব সময় ইংরেজী এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে শুরু হয় এবং বাংলায় অন্যান্য মাসগুলি পর্যায়ক্রমে ইংরেজি মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যেই শুরু হয়ে থাকে। যেহেতু ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা মাসগুলির ১ তারিখ শুরু হয়ে থাকে তাই নিচের কোডটি মনে রাখুন। কোডঃ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫। এখানে বাংলার ১২ মাসের ১২টি কোড আছে পর্যায়ক্রমিকভাবে। কোডটিতে ৪ মানে ইংরেজী মাসের ১৪ তারিখ, ৫ মানে ইংরেজী মাসের ১৫ তারিখ, ৬ মানে ইংরেজী মাসের ১৬ তারিখ এইভাবে যা বাংলা মাসগুলির ১ম তারিখ পর্যায়ক্রমে শুরু হওয়া নির্দেশ করে। উদহরণঃ কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৫ মে। এটাকে আমরা বাংলা সন-তারিখে রূপান্তরিত করবো।এখন, ১৮৯৯ থেকে ৫৯৩ বিয়োগ করলে পাই ১৩০৬, যা কাজী নজরুলের বাংলা জন্ম সাল নির্দেশ করে।এবার ২৫ মে থেকে বাংলা মাসের তারিখটি বের...
Image
বল মাঠে গড়াতেই ৪ উইকেট নেয়ায় গ্যালারী থেকে চিৎকার দিয়ে যা বলে উঠলেন ধারাভাষ্যকার! স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ক্রিজে নেমে শুরুতেই হোপ, পাওয়েল, ব্র্যাথেট, ও চেইজের উইকেট হারিয়েছে ওয়েস্ট উইন্ডিজ। ২ টি করে উইকেট নেন সাকিব-তাইজুল। ৬ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট তুলে নেওয়া সাকিব আর তাইজুলের এমন নৈপূন্যে গ্যালারি থেকে চিৎকার করে ধারাভাষ্যকার বলতে থাকেন ওয়েল্কাম ব্যাক সাকিব দ্যা লিজেন্ড প্লেয়ার ইন ক্রিকেটে ওয়ার্ল্ড এন্ড দ্যা নিউ লিজেন্ড তাইজুল ইসলাম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ ওভারে ৪ উইকেটে ৩৩ রান। এর আগে দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে দেড় ঘণ্টায় শেষ পাঁচ ব্যাটসম্যানকে হারিয়েছে স্বাগতিকরা। ‍ প্রথম ইনিংসে চমৎকার ব্যাটিংয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নাঈম হাসান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেটা ধরে রাখতে পারলেন না এই স্পিনার। তার আউটের পরই ফিরে গেছেন মাহমুদউল্লাহ। আশা জাগাচ্ছিল মেহেদী হাসান মিরাজের ব্যাটিং। যদিও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। তার আউটে বাংলাদেশ হারায় ৭ উইকেট। জিম্বাবুয়ের ...
Image
সাগরতলে পৃথিবীর প্রথম আবাসিক হোটেল। সাগরতলে বেডরুম। মাছের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে আপনি রাত্রিযাপন করছেন। সিনেমার চরিত্রের মতো এটা কি ভাবা যায়। মাছের সঙ্গে ঘুমানো অনেকের কাছে স্বাপ্ন। বস্তবেই এমন ব্যবস্থা করেছে করনাড মালদ্বীপ নামের একটি প্রতিষ্ঠান। মালদ্বীপের রাংগালি দ্বীপে চালু হয়েছে বিস্ময়কর একটি রিসোর্ট। দাবি করা হচ্ছে সমুদ্রতলে গড়ে ওঠা বিশ্বের প্রথম বাণিজ্যিক আবাসিক হোটেল এটি। এর নাম রাখা হয়েছে ‘মুরাকা’। স্থানীয় ভাষায় ধীভেয়ির অর্থ ‘মুরাকা’ যার অর্থ ‘প্রবাল’। পর্যটকরা সেখানে গিয়ে দেখার সুযোগ পাচ্ছেন ভারত মহাসাগরের অতুলনীয় সৌন্দর্য। যেখানে হোটেল কক্ষের বিছানায় শুয়ে শুয়েই আপনি দেখতে পারবেন নানা মাছ, হাঙর, ক্যাটফিশ, জেলিফিশসহ নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী। সাগরের তলদেশে হোটেলে থাকা নিঃসন্দেহে বিলাসিতা। তাই খরচও পড়বে বেশি। এ রিসোর্টে প্রতি রাতের জন্য গুনতে হবে ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪২ লাখ টাকা)। তবে কমপক্ষে চার রাতের জন্য বুকিং দিতে হবে। আর যারা এ প্যাকেজটি বুকিং দেবেন তারা পাবেন হিলটন ডায়মন্ডের স্ট্যাটাস। দোতলা হোটেলটির নিচ তলার উচ্চতা ১৬ ফুট। তবে সাগরের ঢেউয়ের নিচে।...
Image
কুয়েতে ব্যাপক বৃষ্টিপাত, সরকারি ছুটি ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে কিছু কিছু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় জনজীবন স্বাভাবিক রাখার লক্ষ্যে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। গত দু'দিনের টানা বর্ষণে কুয়েতের বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার দেশের সব মন্ত্রণালয়, সরকারি, বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। ভারী বর্ষণ এবং বন্যা পরিস্থিতির উন্নতি হলে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বন্যাক্রান্ত এলাকায় তারা ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে। বন্যায় তলিয়ে যাওয়া এলাকার বিভিন্ন ভবন থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে। এছাড়া বেশ কিছু এলাকার সড়ক, মহাসড়ক ও আন্ডারপাস বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালের দিকে কুয়েত এয়ারওয়েজ এক টুইট বার্তায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ বাতিল করার ঘোষণা দেয়। কিন্তু পরবর্তীতে নতুন এক বিবৃতিতে বলা হয়, কুয়েত আন্...